নয়ন মনির, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মাদক সম্রাট অভিযুক্ত আব্দুল আহাদ ভূইয়াকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আতিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এবং দেয়েল টিভির পরিচালক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, স্টাফ রিপোর্টার নয়ন মনি। বিবৃতে বলা হয় সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকের কলমের মাধ্যমে দেশ এবং জাতিকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস, চোরাচালান কারবারি, অবৈধ সম্পদ গ্রাসকারী, অন্যায় এবং ঘোষের বিরুদ্ধে সব সময় সাংবাদিকদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সাংবাদিক ছাড়া দেশ অচল, দেশে কোথায় অন্যায় অবিচার, ঘোষ, দুর্নীতি সন্ত্রাসী ও খুনখারাবি এ সমস্ত তুলে ধরার জন্য সাংবাদিকের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকরা যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিউজ করেন তখন এনিউজের জেরে তাদেরকে একটি অপবাদ দেওয়া হয় তা সাংবাদিক আমার কাছে চাঁদা দাবি করছে। সাংবাদিকরা কিন্তু মামলা হামলা এ সমস্ত অপবাদে কিছুই আসে যায় না সাংবাদিক তার নীতি আদর্শকে ধারণ করে জাতীয় এবং দেশের স্বার্থে সব সময় কাজ করে যাবে। তাই মাদক সম্রাট আব্দুল আহাদ ভূইয়াকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছেন দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকম পরিবার।
Leave a Reply