জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর যুব ফোরামের সেক্রেটারি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম রিপন এর পর্তুগাল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চিলাউড়া নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে চিলাউড়া বাজারে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। চিলাউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার ইউসুফ আলীর সভাপতিত্বে ও মাওলানা এমজি ওসমানীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর যুব ফোরামের সেক্রেটারি রেজাউল করিম রিপন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া, মাওলানা আলী আক্কাছ সংগ্রামী, আব্দুল হান্নান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য সাব্বির মিয়া, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, বাদার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি এম এ মানিক, সিলেট মহানগর ছাত্রদল নেতা নয়ন পাশা, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাফিদুল ইসলাম শিহাব, যুব ফোরামের পিয়ার আলী,স্পেন প্রবাসী রাহুল মিয়া, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, ইউনিয়ন এবি পার্টির সভাপতি লিকছন মিয়া, চিলাউড়া মাঝপাড়া যুব সংঘের সভাপতি শফিকুল ইসলাম, যুব ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দীন, ভূরাখালী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাকিব আলম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু তাহের। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. জাহিদ হাসান ইমন। পরে সংবর্ধিত অতিথি রেজাউল করিম রিপনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন বাদার্স স্পোর্টিং ক্লাব, মাঝপাড়া ইসলামী যুব সংঘ, ইউনিয়ন ক্রীড়া সংস্থা, ভাই ব্রাদার ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply