রিয়াজ রহমান::
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় কর্মবিরতী পালন করছেন জগন্নাথপুরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মবিরতী পালন করা হয়। গতকাল সোমবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মবিরতী চলবে। কর্মবিরতী চলাকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহাদাৎ হোসেন ভূইয়া, উপ-সহকারী প্রকৌশলী মো: সাইফুদ্দিন খান, অফিস সহকারী ননী গোপাল দাস, কার্যসহকারী মো: আবুল কালাম আজাদ, অফিস সহায়ক মো: মোস্তাফিজুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য দাবী তুলে এ কর্মবিরতী পালন করা হয়।
Leave a Reply