স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলখানা নদীতে নৌকা বাইচ এর সময় দুজন অসুস্থ ও একজন মারা গেছেন। আজ (৫ আগস্ট) শনিবার ৩ ঘটিকায় আলখানা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা গুলো প্রতিযোগিতায় যখন মেতে উঠে ঠিক সেই সময়ে হঠাৎ করে এক সাথে তিনজন অসুস্থ হয়ে পরেন। অসুস্থ অবস্থায় সমর উদ্দিন ভূঁইয়া (৪০) কে জগনাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সমর উদ্দিন ভূঁইয়া আলপাখনা ইসলামপুর গ্রামের তৌরিছ আলীর ছেলে।
Leave a Reply