জগন্নাথপুর প্রতিনিধি::
পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের ইছগাও এলাকার বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক সহ ৩ জন নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৪ টায় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জগন্নাথপুর বাজারে আসার পথে বেইলী ব্রীজ ভেঙ্গে গাড়ির চালক ও সহযোগি সহ ট্রাকটি নিখোজ রয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর থানা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত চালক, সহযোগি ও ট্রাকের কোন সন্ধান পাওয়া যায়নি।
Leave a Reply