বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা অটো, টেম্পু, অটোরিক্সা, ইমা, লেগুনা, সুজুকী ও সিএনজি দ্বারা গঠিত শ্রমিক ইউনিয়ন, জগন্নাথপুর পশ্চিম পাড় উপ কমিটির পক্ষ থেকে আলোচনা সভায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৩ এপ্রিল) বুধবার পবিত্র মাহেরমজান উপলক্ষে হলিচাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলে আলোচনা সভায় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে
জগন্নাথপুর সিএনজি লেগুনা পশ্চিম পাড় উপ কমিটির সভাপতি মোঃ জুনাইদ আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ শাফিজ আহমদ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক লীগ সহ সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, চিলাউড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমদ, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া,

জগন্নাথপুর সিএনজি লেগুনা পশ্চিম পাড় উপ কমিটির কোষাধ্যক্ষ দোলন মিয়া, জুবায়েল আহমদ ভূঁইয়া, মোঃ সোহেল মিয়া, সদস্য শফিকুল ইসলাম পাপ্পু , সোহেল ভূঁইয়া সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বমুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনার করে বিশেষ কামনা করায় বিশেষ মোনাজা করেন ইকড়ছই বড় নয়াবাড়ি ছালিম উল্লাহ ভূঁইয়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।
Leave a Reply