স্টাফ রিপোর্টার::
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে
নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর শাখার পক্ষ থেকে জগন্নাথপুর পৌর শহরে এক বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ (২২ অক্টোবর) মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্ট নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার,জয়নুল হক জয়,সহ সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান, সদস্য জুয়েব হোসাইন, আলাউর রহমান,জুয়েল হোসেন, রুবেল আহমদ,ফয়ছল আহমদ, আলী হোসেন, কাহার মিয়া,ছায়াদ মিয়া,জাকারিয়া হোসাইন, নুরুল আমিন, শামিম আহমদ, সজিব আহমদ, ইমরান আহমদ আলাউদ্দিন, মোহাম্মদ জামি,রাহি প্রমুখ।
Leave a Reply