রিয়াজ রহমান::
উপমহাদেশের প্রখ্যাত ওলী, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলার প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা
সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব যাওয়া ও যুক্তরাজ্য নিউহাম আল ইসলাহ সভাপতি আব্দুল বাছিত কয়েছ জগন্নাথপুর কার্যালয় আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৩ ডিসেম্বর সোমবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিনিয়র সহ সভাপতি হাফিজ নুরুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সমছু মিয়া সুজল এর পরিচালনায় সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী,সংবর্ধিত অতিথির আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, যুক্তরাজ্য নিউহাম আল ইসলাহ সভাপতি আব্দুল বাছিত কয়েছ, উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, সদস্য হাফিজ ইলিয়াছ উদ্দিন প্রমৃখ।
উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাষ্টার আকবর আলীর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসির আলী, সমাজ সেবক সুফি মিয়া। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ঠ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।
।
Leave a Reply