স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর ৮ নং ওয়ার্ডে শত্রুতার জেরে সংঘর্ষে মহিলা আহত ৪ , ১ জনের অবস্থা আশঙ্কাজনক। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায় ৮/৫/ ২৫ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের মৃত আবুল কালামের মেয়ে লাভলী আক্তার ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এনাম মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৭:৩০ মিনিটের সময় লাভলী আক্তার এবং এনাম মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লাভলী আক্তার সহ চারজন মহিলা আহত হন। আহতরা হলেন দিলারা বেগম, ইয়াছমিন আক্তার মৌ, লাকী বেগম, লাভলী আক্তার, এদের মধ্যে ইয়াছমিন আক্তার মৌকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। বাকি আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মোসাম্মৎ লাভলী আক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply