জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকাল ৪টায় রানীগঞ্জ ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্ব ও যুব বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সনের পরিচালনায় অনুষ্ঠিত
আলোচনা সভা বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ,
জগন্নাথপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দীন, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, পেশা জীবি শাখার সভাপতি আবুল কাশেম, যুব নেতা ছাদিকুর রহমান, শাহান উদ্দিন,শিপন মিয়া, শাহেদ তালুকদার প্রমুখ। পরে শিপন আহমদ কে সভাপতি ও শাহেদ তালুকদারকে সেক্রেটারী করে যুব বিভাগ রানীগঞ্জ ইউনিয়ন কমিটি ঘোষণা করেন যুব বিভাগের জগন্নাথপুর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু। কমিটির অন্যান্য দায়িত্বশীলগন হলেন, সহ- সভাপতি মোঃ রুমেন আলম, সহ- সভাপতি মোঃ জুনায়েদ আহমদ, সহ সভাপতি নূরে আলম রাজা,সহ সেক্রেটারী মোঃ সাইফ হাসান,মোঃ জসিম উদ্দিন, কামরুল ইসলাম।
Leave a Reply