স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র জানায় (২৪ জুন) বুধবার উপজেলা বিএনপির আহবায়ক আবুহোরায়রা ছাদ ও ১ম যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন আহমদ এর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলা বিএনপির দলীয় প্যাডে মেঃ দুদু মিয়াকে আহবায়ক ও ডা: রাজা মিয়াকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদিত হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ মাসুক মিয়া, মোঃ গোলাপ মিয়া, মোঃ টুনু মিয়া, মোঃ মোজাহিদ মিয়া, আব্দুল গফ্ফার, মোঃ ফারুক মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ নাসির মিয়া, মোঃ কালা মিয়া।
Leave a Reply