স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য ড্রিম ফ্লাওয়ার একাডেমি কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী মির্জা আবুল কাশেম স্বপন। ড্রিম ফ্লাওয়ার একাডেমি কেজি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল সঞ্জীব রায়ের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল শফিক উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শাহজালাল মহা বিদ্যালয়ের প্রভাষক মির্জা আমিনুল হক, শিক্ষার্থীর অভিভাবক সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, স্কুলের শিক্ষক দিলীপ শর্মা, সুমন দাশসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক জাকির হোসেন, গীতা পাঠ করেন শিক্ষক দিলীপ শর্মা।
Leave a Reply