মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর শহরের হাবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করার পর এবং যুক্তরাজ্যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জুলাই আগস্ট এর পর বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সরকার গঠন করে। বর্তমান সরকারের অধীনে পৌরসভা, উপজেলা ও ইউনিয়নগুলোতে ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সাক্ষাৎকারে তিনি বলেন যেহেতু আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি যুক্তরাজ্যে বসবাস কালীন সময়ে রাজনীতির পাশাপাশি, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত, সাধারণ মানুষের খেদমত করতে হলে জন প্রতিনিধি হতে হয়, পৌরবাসীর খেদমত করার জন্য এবং জগন্নাথপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা বিনির্মাণের ক্ষেত্রে আগামী পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী হিসেবে আসতে চাই। যদি জগন্নাথপুর পৌরবাসী আমাকে তাদের খেদত করার জন্য তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন,তালে আমি জগন্নাথপুর পৌরসভাকে বাংলাদেশের মধ্যে মডেল এবং আধুনিক পৌরসভা উপহার দিতে নিজেকে উৎসর্গ করে দেব।
Leave a Reply