জগন্নাথপুর প্রতিনিধি::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আগামী জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে ৯ নং ওয়ার্ড এর শেরপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক মোঃ লুৎফর চৌধুরীর নাম আলোচনায় এসেছে। জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে পৌরসভাকে আধুনিকায়নের ক্ষেত্রে এবং সুন্দর একটি পৌর সভা উপহার দিতে লুৎফর চৌধুরীর বিকল্প নেই। কারণ তিনি বিগত উপজেলা বিএনপি’র তিনবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে পৌর বাসীর কাছে সুপরিচিত একজন ব্যক্তি। সাধারণ মানুষের সাথে তিনির সুসম্পর্ক রয়েছে এবং জনসভায় তাহার অনেক অভিজ্ঞত আছে বলে সাধারণ মানুষের মুখে গুঞ্জন শোনা যায়। পৌরবাসীর ধারণা উনি যদি পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন, পৌর বাসীর সকল সমস্যা সমাধানে উনার অগ্রণী ভূমিকা থাকবে কারণ তিনি সুখে দুঃখে সবসময় পৌরবাসীর পাশে ছিলেন। সে জন্য লুৎফুর চৌধুরীকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে পৌরসভার ভোটারদের মুখে মুখে লুৎফুর চৌধুরী না আলোচনায় প্রকাশ পাচ্ছে।
Leave a Reply