বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে হাজী আব্দুল বারী ও সৈয়দা জুলফা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ এবং সর্বস্থরের মুসল্লীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৫ মার্চ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জুলফিকার আহমদ মনির সভাপতিত্বে ও
ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পৃর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, জগন্নাথপুর পৌর সভার সম্ভাব্য মেয়রপ্রার্থী মুহাম্মদ কবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম দুলা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ দরছ মিয়া, সমাজ সেবক ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল কাদির লাকছন, কেশবপুর বাজার মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন প্রমূখ। সমাজ সেবক মোঃ আবুল হোসেন ও ডাক্তার আকবর আলীর কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে যুবদল নেতা মহিবুর রহমান শিশু, সমাজ সেবক বেলাল খান, রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, শ্রমিক নেতা জিয়াউর রহমান, সমাজ সেবক সামছুল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। বক্তারা হাজী আব্দুল বারী ও সৈয়দা জুলফা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হাজী আব্দুল বারী ও সৈয়দা জুলফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাগন ও অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ি মোঃ জুলফিকার আহমদ মনির প্রচেষ্টায় ২০২৪ সালে সম্পূর্ণ পারিবারিক অর্থায়নে নিজ পিতা- মাতার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন৷ প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় সহায়তা, শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মান, টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন সমাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেন।
Leave a Reply