মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
রমজানের পর পরই ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাহিন আলম।
আলহাজ্ব মাহিন আলম এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও প্রশান্তি। এই ঈদ যেন আমাদের মাঝে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই খুশিতে আমি আমার উপজেলাসহ ইউনিয়নের প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
শুভেচ্ছা বার্তায় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি। সবশেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করেন।
Leave a Reply