সুনামগঞ্জ প্রতিনিধি::
রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের শহরের মহিলা কলেজস্থ শিশু একাডেমি মিলনায়তন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সাংবাদিক শামস শামীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশ আক্তার বলেছেন,সংস্কৃতির রাজধানী হচ্ছে সুনামগঞ্জ। এখানে অসংখ্য গানের ও কবিতার গুনীজনের জন্মস্থান। তাই এই জেলার শিল্পীরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জীবন ও আর্দষশ অনুসরণ করে বেড়ে উঠবেন বলে তিনি আশাবাদত ব্যক্ত করেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply