শাহাব উদ্দিন রাহুল জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে উপজেলায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ( ১০ ডিসেম্বর) শনিবার বিকেল ২ ঘটিকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়াজ রহমান, অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদি,সহ সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, কোষাধক্ষ আলী হোসেন খান, প্রচার সম্পাদক রনি মিয়া। সভায় সকলের সম্মতিক্রমে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী ১৬ ই ডিসেম্বর শহীদ মিনারে পুষ্পাঞ্জন অর্পণ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ আব্দুল ওয়াহিদ বলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবর কলম সৈনিক সাংবাদিকদের উদ্দেশ্য বলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব কে শক্তিশালী ও আরও গতিশীল করতে সকল সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন তিনি।
Leave a Reply