জগন্নাথপুর প্রতিনিধিঃ-
জগন্নাথপুরে নূরেছা ফাউন্ডেশনের উদ্যোগে ইসমাইল চক গ্রামের আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোঃ হারুন মিয়ার আয়োজনে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পাচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল।
বিশিষ্ঠ শিক্ষানুরাগী হাজী আক্কাছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, সহকারি শিক্ষা অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, রাপ্রুচাই মারমা, যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী আবু সাদেক, বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন আহমেদ তালুকদার।
শিক্ষানুরাগী মাহমুদুল হাসান সুমনের পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আফজল হোসেন, জামাল মিয়া, রিয়াজ উদ্দিন রাজু, তারেক আহমদ মিঠুসহ আরো অনেকে।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়নাল আবেদীন।
এসময় স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহিম মিয়া, সাবেক সভাপতি সামছু মিয়া, নূরেছা ফাউন্ডেশনের ফারুক মিয়া, সাচ্চু মিয়া, বাচ্চু মিয়া, আলামিন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউধরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেব স্মরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউধরণ দারুচ্চুন্নাহ্ দাখিল মাদরাসা, বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগাউড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাড়ে তিনশত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইসমাইলচক গ্রামের আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোঃ হারুন মিয়া তার মমতাময়ী মা নূরেছা বেগমের নামে নুরেছা ফাউন্ডেশন গঠন করে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ সহ বিভিন্ন অনুদান প্রদান করে আসছেন।
Leave a Reply