স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর ও দরবেশ পুর দুই
গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত। ২৫ মার্চ ২য় রমজান শনিবার রাত ৭টার দিকে, তুতু পেলা নিয়ে দুই গ্রাম বাসীর মুখোমুখি সংঘর্ষ ও দাওয়া পালটা দেওয়ার মত ঘটনা সংঘটিত হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ী পুলিশ ও নবীগঞ্জ থানার ওসি সহ অন্তত ৫০জন পুলিশ জমির পরিদর্শন করেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন।
এসময় আহতদের কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হসপিটালে পাটানো হয়।
পরে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় দু পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলাপ আলোচনা করে ঘটনাটি চাল্লিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত:- উপজেলার দরবেশ পুর গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র জিলু মিয়ার চা স্টলের সামনে দাউদপুর গ্রামের সুলেমান মিয়ার পুত্র রোজাদার আল আমীন থু থু পেলেন কিন্তু কেন দোকানে থু থু পেললেন এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়।
এক পর্যায়ে গুষ্টিগত হাতাহাতি লাতালাতি হয়।
ইফতারের পরে দুই গ্রাম বাসীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷
তবে ওসি ডালিম আহমদ বলছেন পরিস্থিতি এখন শান্ত রয়েছে, সমাধানের লক্ষে দু পক্ষের সাথে আলাপ আলোচনা হয়েছে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে চেষ্টা করছি বিষটি চাল্লিশের মাধ্যমে মীমাংসা করার।
Leave a Reply