জগন্নাথপুর প্রতিনিধিঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগন্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ) আসনের তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৯৯৬ সালে জাতীয় নির্বাচন থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দীতা শুরু করি। আমি জগন্নাথপুরের সন্তান আপনাদের খাদিম হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি জগন্নাথপুর- শান্তিগন্জের প্রতিটি গ্রাম চষে বেড়িয়েছি। আপনাদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের সাথে নির্বাচনের পর থেকেই আপনারা আমাকে কোলে তুলে নিয়েছিলেন। আমি অনুপ্রানিত হয়েছিলাম জনগনের খেদমত করার জন্য। ২০০৫ সালের উপ- নির্বাচনে বিজয়ী হওয়ায় মহান জাতীয় সংসদে নির্বাচনী এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ হয়েছিল। তিনি বলেন, আমার দায়িত্বকালীন সময়ে জগন্নাথপুর কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত, ৩১ শয্য জগন্নাথপুর হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত, ৫২টি প্রাইমারী স্কুলকে প্লাট সেন্টারে উন্নীত এবং ১০ টি হাইস্কুলকে প্রতিটি স্কুলে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম। এভাবে দক্ষিন সুনামগন্জবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ২০০৬ সালে দক্ষিন সুনামগন্জকে উপজেলা বাস্তবায়নের স্বপ্ন পুরন করেছিলাম। এছাড়াও পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহা সড়ক সহ বিভিন্ন সড়ক এবং ব্রীজ, কালভার্ট নির্মানের মাধ্যমে নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করি। আমি ৫ বছরের জন্য আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করব।
Leave a Reply