মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ জগন্নাথপুর শাখার উদ্যােগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় ব্যাংকে গ্রাহকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জগন্নাথপুরের ম্যানেজার মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা সুজাউল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড অব জোন সিলেটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির। সমাবেশে বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর পক্ষে ইসলামী ব্যাংক রসুলগঞ্জ আউটলেট এর পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, মাওলানা আফজাল হোসেন। পরিশেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন মো. রেজাউল করিম।
Leave a Reply