সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া প্রেসক্লাকে গত ২৪ জেলার ধর্মপাশা উপজেলার জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতির পক্ষে জলমহাল জবর দখলের সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল কমী জহিরুল ইসলাম হীরা লিখিত বক্তব্য পাঠ করায় উপজেলা বিএনপির নেতাকর্মী কর্তৃক তাকে ফ্যাসিস্ট কটাক্ষ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে শহরের দৈনিক সুনামকষ্ঠের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্মপাশা উপজেলা ছাত্রদলের কর্মী জহিরুল ইসলাম হীরা অভিযোগ করেন ধর্মপাশার ডুবাইল জলমহালের ইজারা গ্রহন করেন জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির নামে। এই সমিতির সাবেক সভাপতি মালেক সিকদার অশিক্ষিত থাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম হীরা লিখিত বক্তব্য পাঠ করায় ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম(বিএসসি) গত ২৫ জুলাই ধর্মপাশা উপজেলা সদরে পাল্টা সংবাদ সম্মেলন করে আমি জহিরুল ইসলাম হীরাকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি উল্লেখ করেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নুরুল ইসলাম বিএসসি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সেলিম রাজার পক্ষে কাজ করেছেন। তিনি বর্তমান ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম(বিএসসি)সহ তার সহযোগিদের অতীতে দলীয় শৃংখলা ভঙ্গের অবিযোগটি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপি ও দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি মালেক সিকদার,বর্তমান সভাপতি মোঃ কামাল মিয়া,সহ সভাপতিমোঃ ইদ্রিছ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ উসমান মিয়া,কোষাধ্যক্ষ আব্দুল মতিন,সদস্য মোঃ মোসেন মিয়া প্রমুখ।
Leave a Reply