রিয়াজ রহমান ::
জগন্নাথপুর বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ।
আজ ৯ ডিসেম্বর শনিবার দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে অভিযানকালে ক্রেতারদের নিকট বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় হাবিব ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা ও লাভলী স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন বলেন, ১১০ টাকা দরে প্রতি কেজি পেয়াঁজ বিক্রি করার কথা থাকলে দোকানিরা বেশি দামে বিক্রি করছিলেন। এখন থেকে কোন ব্যাবসায়ি যদি বেশি দামে পণ্য বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply