জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক নৌকাডুবির ঘটনায় নিহত চার পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী যুক্তরাজ্য বিএনপির নেতা সুজাতুর রেজা।
অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তার অংশ হিসেবে সুজাতুর রেজার পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়। স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিহতদের স্বজনদের হাতে এই অনুদান তুলে দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
বার্তায় সুজাতুর রেজা জানান, এই কঠিন ও শোকাবহ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বিবৃন্দ, তরুণ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা। এ সময় মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আবুল লেইছ, যিষু চক্রবর্তী, গোপাল চক্রবর্তী, আব্দাল মিয়া, দরছ আলী, মুসলিম উল্লাহ, আছাব আলী, রেনু শর্মা, বকুল গোপ, বিপ্লব গোপ, অজয় চক্রবর্তী, রজত গোপ, মসুদ মিয়া, পাখি মিয়া, মোবারক হোসেন তুহিন প্রমুখ।
Leave a Reply