মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। গত (৩১ জুলাই)
শনিবার ভোরে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এই র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার ফার্ভিসের একটি দল সকাল থেকে মইয়ার হাওরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করলে ও এখন পর্যন্ত বাকি নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। এর মধ্যে অরুণ দেবনাথ(৫২) নামে একজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে ছোট ডিঙ্গি নৗকায় করে তারা বাড়ী ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ভোরে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের একটি দল মইয়ার হাওরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে নিহতের পরিবারগুলোতে সুখের মাতম বিরাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে শোকাহতদের বাড়িতে যান জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার ,জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জগন্নাথপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। নিহতের পরিবারের সকল সদস্যদের সান্তনা দিয়ে আসেন। এবং জগন্নাথপুর-শান্তিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে নিহত পরিবারগুলোকে তিনির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও তাদের সাথে ফোনে কথা বলে সান্তনা প্রদান করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ডুবুরীদল উদ্ধার কাজ পরিচালনা করছেন।
Leave a Reply