স্টাফ রিপোর্টার::
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিপুল সংখ্যক ভোটে এমপি নির্বাচিত হওয়ায় দৈনিক দেশবাংলা টোয়ান্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী, মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মোঃ রিয়াজ রহমান, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন বলেন, জননেতা কয়ছর এম আহমেদ জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করি।
বিবৃতিতে আরও বলা হয়, গণমানুষের প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা। দেশবাংলা পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেছে।
Leave a Reply