বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সিলেট বানীর বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশ বাংলা টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া নামের সাংবাদিককে খুন- জখম করার হুমকী প্রদান করার অভিযোগ পাওয়া গিয়েছে। এই বিষয়ে ২৭ ফেব্রুয়ারী হিফজুর রহমান তালুকদার জিয়া বাদী হয়ে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ছালা উদ্দিনের ছেলে মিজানুর রহমান শিপন, একই এলাকার তেরা মিয়ার ছেলে মনির মিয়া ও উপজেলার সৈয়দপুর গ্রামের শাহিন মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, হিফজুর রহমান তালুকদার জিয়া দৈনিক সিলেট বাণী এর বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশ বাংলা টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে। বিগত কয়েকদিন যাবৎ পৌর শহরের আর্চ ব্রিজ সংলগ্ন নলজুর নদীর পাড়ে অবস্থিত সানলাইট বোডিং নামের ব্যবসা প্রতিষ্ঠান ভবনের বর্ধিত অংশের বিরুদ্ধে একটি নিউজ প্রকাশ করের। যার কারণে বিবাদীগণ তাহার উপর ক্ষিপ্ত হইয়া তাকে নানাভাবে ভয়ভীতি সহ হুমকি-ধামকি প্রদান করিয়া আসিতেছে। ঘটনার দিন ০৫ ফেব্রুয়ারী বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্ট আর্চ ব্রিজের পশ্চিম পাশে রাস্তার উপর বিবাদীগণ তাকে দেখিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ সহ সুযোগ পাইলেই খুন জখম করিবে বলিয়া হুমকি প্রদান করে। উক্ত কার্যকলাপে থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করে।
Leave a Reply