মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সুনামগঞ্জ রোডে বিমান মার্কেট এর কাছে ১৭ এপ্রিল রাত ৯.৪০ মিনিটের সময় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহ গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোঃ মোজাম্মীল হোসেন শাহরিয়ান (১৮) কে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত মোঃ মোজাম্মীল হোসেন শাহরিয়ান বিশ্বনাথ উপজেলার দেওয়ান নগর মুন্সীর গাও গ্রামের মোঃ কমলা মিয়া (বাবুর্চির) ছেলে।
মোঃ কমলা মিয়া দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে সপরিবারে বসবাস করে আসছেন। ঘটনাস্থল থেকে ঘাতক
ড্রাইভার এবং ট্রাক আটক করে জগন্নাথপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মোজাম্মীল হোসেন শাহরিয়ানের সুরতহাল রিপোর্ট শেষে লাশ দাপন এর অনুমতি দিয়েছেন।
Leave a Reply