স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটে উদযাপন করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের আয়োজনে ১৮ ই এপ্রিল রোজ শনিবার বিকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে সাবেক শিক্ষার্থী দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুল হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জ (সুনামগঞ্জ -৩) আসনের এমপি জাতীয় সংসদীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, সুধাংশু শেখর বাচ্চু,
বক্তব্য রাখেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, কৃতি ফুটবলার সালাউদ্দিন আহমেদ, হাজী আব্দুল জব্বার, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রান্তিক দাস তুর্য প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মির্জা মাসুদ সালেহ ও গীতাপাঠ করেন, পীযুষ কান্তি রায়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ,যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির, বিশিষ্ট শিক্ষানুরাগী সুধাংশু শেখর তালুকদার, ছায়াদ আলী মাষ্টার, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকসন,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান), যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, মঈনুদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, সদস্য মোঃ আল-আমীন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, বিএনপি নেতা হাজী নিজামুদ্দিন, হাবিবুর রহমান হাবিল, শিশু মিয়া, শিক্ষানুরাগী জয়দীপ সুত্রধর বীরেন্দ্র, যুক্তরাজ্য বিএনপি নেতা আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসিম হোসাইন রুয়েল, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, সাবেক শিক্ষার্থী লিকন দাস, কোশল বৈদ্য, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে কেক কেটে অনুষ্ঠানের শুরু করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
Leave a Reply