জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রবিবার রাতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসাইন উপস্থিত থেকে এবং ভিডিও কনফারেন্স মোঃ হুমায়ুন কবির ফরিদী সংযুক্ত হয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং স্থানীয় সমস্যা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও, সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে নতুন সদস্যদের কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বাবুল খান মুন্না,প্রভাত প্রতিদিন প্রত্রিকার জুবায়ের হোসেন,দৈনিক দেশ বুলেটিন পত্রিকার সাহাব উদ্দিন রাহুল,বাংলা টাইম এন্ড টিউন শাকিল আহমদ , দৈনিক জগন্নাথপুর পত্রিকার মোঃ নাঈম হোসেন, আজকের দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের পত্রিকার রাসেল আহমদ, দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের জীবন তালুকদার কে সাংবাদিক ফোরামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সদস্যদের
সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হবে।
Leave a Reply