শাহাবুদ্দিন রাহুল::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। (৩০ মে) শনিবার বিকালে ৩.৩০ মিনিটের সময় জগন্নাথপুর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারেট সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
উক্ত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রাহীম শাহীন,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু,
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল কাসেম স্বপন,জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফারুক আহমদ, হাবিল মিয়া .মঈন উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইউসুফ মিয়া, আহ্বায়ক কমিটি সদস্য মোঃ আল আমীন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামসুল ইসলাম জাবির,৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ সামছুল ইসলাম শাহীন,
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লাহিন আহমদ, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নজুমদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম খেজর, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাভাপতি রোকন উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ মিটু, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির প্রমূখ। সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম বাবর।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট জিয়াউর রাহীম শাহীন।
Leave a Reply