স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত চাঁদাবাজি মামলার আসামী আফাজ চৌধুরী কে বিশেষ অভিযান চালিয়ে
গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এএসআই(নিঃ) আমীর হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিআর নং-৫৫/২৬ (জগ:) এর পরোয়ানাভূক্ত আসামী, রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত্যু মৃত তছর উদ্দিন চৌধুরী পুত্র আফাজ চৌধুরী (৪৪) কে গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামীর বসত বাড়ী হইতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে আজ (৭ জুলাই) মঙ্গলবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply