বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামের একজন নিহত ও দুজন আহত হয়েছে।
আজ (১০ জুলাই) শুক্রবার দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের কবির মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাজায় , উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক ও একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । শুক্রবার দুপুর ১২ ঘটিকায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
সংঘর্ষে দুলাল মিয়া (৩৯) সেলিম মিয়া (৪০) ও রফিক মিয়া (৪০) ৩ জন আহত হন।
স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। গুরুতর আহত সেলিম মিয়াকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
Leave a Reply