মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওড়ে গত কয়েক দিন পূর্বে নৌকাডুবে ৪ জন নিহত হয়েছে।
আজ ১৫ইং আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে নিহত চারটি পরিবারগুলোর খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান যতটা পরিবারগুলো খোঁজখবর নিতে তাদের বাড়িতে উপস্থিত হন। জগন্নাথপুর-শান্তিগঞ্জ সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এ সময় তিনি নিহত পরিবার গুলোর সদস্যের হাতে আর্থিক অনুদান প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবার গুলো কে সমবেদনা জানান, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে সরকারের যত ধরনের অনুদান আসবে নিহত ৪টি পরিবারকে দেওয়া হবে। এবং নিহত সতীন্দ্র নাথের নামে বৈটা খালি ব্রিজের সংলগ্ন রোডটি সতীন্দ্র নাথের নামে নাম করণ করার ঘোষণা দেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি সুনামগঞ্জ-৩। সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনউদ্দীন সোহেল, জেলা বিএনপির সদস্য এম এ মতিন, সুনামগঞ্জ জজকোর্ট এর এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ,সাবেক সহসভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকসন, সাবেক সহসাধারণ সম্পাদক মির্জা আবুল কাসেম সপন, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, সোহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, জামিল হুসেন, দিলু মিয়া, রুপন মিয়া, মোঃ নুরুল আলম, নাজমুল চৌধুরী, নুরুল আমিন সহ
বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply