মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
প্রবাসী প্রবাসে অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ পবিত্র ওমরাহ পালনে উদ্দেশ্যে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭ ঘটিকায় সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরব এর বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা) অবতরণ করে সৌদি আরব মক্কায় যাত্রা করবেন। পবিত্র ওমরাহ শেষ পালন করে, আগামী (৫ই নভেম্বর) সৌদিআরব থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৫ ঘটিকায় দেশে ফিরবেন বলে জানিয়েছে ।
জামাল উদ্দিন আহমদ উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত সুনাই মিয়ার ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জামাল উদ্দিন আহমদ বলেন, আমি পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছি, সময় স্বল্পতার কারনে রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেক বন্ধু -বান্ধব ও আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় দিতে পারছি না তাই দুঃখ প্রকাশ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply