মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া, যুক্তরাজ্য ::
আজ ৩রা মার্চ ২০২২ তারিখে দৈনিক দেশবাংলা ২৪. কম জগন্নাথপুর ( Daily Deshbangla24.com Jagannathpur ) এর বিশেষ প্রতিনিধির খবরে দেখতে পেলাম যে ট্রাস্টের ট্রাষ্টি শাহ নূরুল করিম সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে ট্রাষ্টি নূরুল হক লালা মিয়া , সাজ্জাদ মিয়া , এম এ নূর , হাসনাত আহমদ চুনু ও মহিব চৌধুরী মিলে সিন্ডিকেকেটর মাধ্যমে সম্পূর্ণ অগঠন তান্ত্রিক পন্হায় ট্রেজারার ও অন্যান্য ট্রাষ্টিদের অগোচরে ট্রাস্টের টাকা দিয়ে নিজের কম মূল্যের নদীর পাড়ের জমি অনেক চড়া মূল্যে ট্রাস্টের নিকট বিক্রি করে বিল্ডিং করেছেন এমন কি ট্রাষ্টের নামে এক কোটি টাকা সরকারি অনুদান নিয়ে ট্রাষ্টের টাকায় প্রপার্টি ও হোন্ডি ব্যবসা করে কোটি-কোটি টাকার মালিক হয়েছেন ? জানিনা অভিযোগটুকু কতটুকু সত্য ? তবে ২০০১ সালে ট্রাষ্ট গঠনের সময় ট্রাস্টের প্রয়াত প্রেসিডেন্ট জহির পুরের আব্দুল আহাদ ভাই সহ মুহিব চৌধুরীরা সেইন্ট আলবান্স ( St Albans ) এ এসেছিলেন আমাকে সহ আরও কয়জনকে ট্রাষ্টি বাঁনাতে । যদিও আমি আস্হাহীনতার শংকায় ট্রাষ্টি হইনি তবু আমার শহরের দু’য়েকজন ট্রাষ্টি পদ গ্রহন করছিলেন । ঘটনাটি যদি সত্যিই ঘটে থাকে তাহলে ২০০১ সালে আমার আস্হাহীনতার সন্দেহটাতো স্বঠিক বলেই প্রমাণিত হয়ে যাবে । আমরা জগন্নাথপুরবাসী বৃটেন প্রবাসীরা আশা করব যে বিষয়টির স্বঠিক তদন্তের মাধ্যমে জনসম্মূখে পরিষ্কার করা হক যে অভিযোগটি আসলোতো সত্য না মিথ্যে ? ১৫৭ সদস্যের এত বড় একটি সংগঠনের ৪/৫ জন ট্রাষ্টি কেমন করে নিময়ম বর্হিরভুত এমন অঘটন ঘটাবে তা বিশ্বাস করতে নিশ্চয়ই কষ্ট হয় । তদউপরি অভযোগকারি ও অভিযুক্তরা সকলকই আমার নিকট পরিচিত ব্যাক্তিত্ব ।
মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া )-সেইন্ট আলবান্স-ইউকে ।
Leave a Reply