স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শক্তির গাঁও গ্রামের কৃতি সন্তান
যুক্তরাজ্য প্রবাসী পীর গীতিকার মোঃ গিয়াস উদ্দিন তালুকদার শেকড়ের টানে নিজ মাতৃভূমিতে আজ (২৫ এপ্রিল) সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে উনাকে অভিনন্দন জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ছাতক-দোয়ারার নির্বাচিত ও জননন্দিত এমপি মাটি ও মানুষের নেতা মুহিবুর রহমান মানিক, জগন্নাথপুর থেকে বাউল শিল্পী ফকির বাবুল শাহ, অন্ধ বাউল ছোবান উদ্দিন সরকার, বাউল বোরহান উদ্দিন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহাব উদ্দিন রাহুল, সুনামগঞ্জ জেলার বিখ্যাত ডপকী বাদক মিনহাজুল ইসলাম সাগর, এবং উনার ভক্ত আশেকান অনেকেই উপস্থিত ছিলেন। পীর গীতিকার মোঃ গিয়াস উদ্দিন তালুকদার
শৈশবকাল থেকে সংগীত কে ভালোবেসে এবং সঙ্গীত সাধনায় জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন । তিনি গান লিখেন এবং নিজে গান গেয়েও থাকেন। বর্তমানে যার গান দেশের সুনামধন্য বাউল শিল্পীরা গেয়ে থাকেন। যেমন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার অন্ধ বাউল শিল্পী সিরাজ মিয়া খান পাঠান, উমেদ আলী সরকার, আল-আমীন সরকার এবং ঢাকা রাজধানীর জনপ্রিয় শিল্পী আশরাফ উদাস, রুমি খান, তন্নি, তানিয়া, চুনিয়া, ব্রাহ্মণবাড়িয়ার জীবন সরকার, সিলেট বিভাগের সুনামধন্য বাউল শিল্পী বিয়ানীবাজারের হেলাল উদ্দিন সরকার, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাউল গোলাম মোস্তফা, বাউল রনেশ ঠাকুর, বাউল অন্ধ ছোবান উদ্দিন সরকার, বাউল হারুন মিয়া, জগন্নাথপুরের বাউল শিল্পী ফকির বাবুল শাহ সহ দেশের নবীন এবং প্রবীণ শিল্পীরা গেয়ে থাকেন।
অভিনন্দন কালে শিল্পী ভক্ত আশেকানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জননন্দিত এমপি মুহিবুর রহমান মানিক বলেন গীতি কবিরা আমাদের দেশের সম্পদ উনাদেরকে আমরা যথাযথ সম্মানে ভূষিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। উনাদের দ্বারা আমাদের বাংলা দেশ বহির্বিশ্বের কাছে পরিচিতি ও সম্মান বয়ে আনে। তাই আমি নিজে আজ পীর গীতিকার মোঃ গিয়াস উদ্দিন তালুকদার কে অভিনন্দন জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি আমাদের দেশে যত গীতিকবি সাধকরা রয়েছেন সবাইকে যথাযথ সম্মানে ভূষিত করা আমাদের দায়ী ও কর্তব্য।
Leave a Reply