তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করে থাকেন। মা দুর্গার আগমনকে’ স্বাগতম জানাতে’বিভিন্ন রঙে রঙিন রূপে সাজিয়ে তুলা হয় পুজা মণ্ডপ। সেই পুজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা রায়হান কবির ।
মঙ্গলবার (১২অক্টোবর)দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার টাকাটুকিয়া,জামালগড়,মধ্য তাহিরপুর, রায়পুর, আনোয়ারপুরসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপনে সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আহমদ সাফি,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,
প্রমুখ।
এর পূর্বে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে” ১৪জন ক্যান্সার এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যাক্তিবর্গ ও শিশুদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
Leave a Reply