স্টাফ রিপোর্টার::
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: শাহজাহান মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ ও প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি। আরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ এবং ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,অলটাইমের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আল আমিন রাব্বি।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান, মুরাদ হোসেন, হাসান, রাহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply