মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরু চুরির অপরাধে গরুসহ ৪ জনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
আজ ১৫ জানুয়ারী শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে গরুসহ ৪ গরুচুরকে আটক করেছেন।
আটককৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে মুস্তাকিন মিয়া প্রকাশিত মুস্তাকিম (২০), আব্দুর রাজ্জাকের ছেলে সিএনজি চালক ছাদিকুর রহমান (১৯), বুড়মপুর গ্রামের হাজী মাসুদ মিয়া প্রকাশিত মসুক মিয়ার ছেলে সালমান হোসেন (২৩) ও রফিক মিয়ার ছেলে আব্দুল মোতালিব( ২১)।
জানাযায়, ১৫ জানুয়ারি শনিবার আমরিয়া গ্রামের কৃষক কাচা মিয়ার ছেলে নুর উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তাৎক্ষণিক খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ বিশ্বম্ভরপুর থানা পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন জানান, অভিযুক্তরা এলাকার বিভিন্ন এলাকায় সিএনজি গাড়ীযোগে গরু, ছাগল চুরি করে আসছে। পুলিশ চুরি হওয়া গরু সহ তাদেরকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply