জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বর্ণিল আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে “বৈশাখী শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।
বর্ষবরণের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ নেতৃত্বে “নববর্ষের ঐকতান, গনতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে বৈশাখী শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ঔজ্জ্বল্য।
এতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ,পানি সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ,
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া,যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটি সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আল আমীন,হিফজুর রহমান তালুকদার জিয়া, মুকিম উদ্দিন, ইকবাল হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রামীণ মেলা।
Leave a Reply