মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া: :
সুনামগঞ্জের জগন্নাথপুর কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ, রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
হত ১৫ এপ্রিল বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, কৃষক আঙ্গুর মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবহান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক ছাত্রনেতা মির্জা নিকসন,সাংবাদিক তাজউদ্দীন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান,সাংবাদিক শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন,সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটি সদস্য মোঃ আল আমীন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে জগন্নাথপুর উপজেলার ১হাজার প্রান্তিক কৃষকদের মাঝে সরকার এর দেওয়া আউশ ধানের বীজ, সার ও কীটনাশক প্রধান উদ্বোধন করেন।
Leave a Reply