জগন্নাথপুর প্রতিনিধি::
কবি ও সাংবাদিক আলী আহমদের পিতা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের বাসিন্দা, কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুর রব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরাম। বিবৃতিদাতারা হলেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ফরিদী, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমিন, মোঃ ইকবাল হোসাইন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ এসএম ফরিদ, সাবেক সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সহ সাধারন সম্পাদক বিপ্নব দেবনাথ, সাবেক কার্যকরী সদস্য মুকিম উদ্দিন, দুলন মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান, জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন, নিজাম উদ্দিন, সাংবাদিক ফারুক আহমদ, মোঃ মঈন উদ্দিন, বাবুল খান মুন্না, জুবায়ের আহমদ, শাকিল আহম্মেদ, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদ প্রমূখ।
এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন অভিভাবকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।
Leave a Reply