বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জেলার জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ। (১৮ এপ্রিল) ২.৩০ মিনিটের সময় তিনি নলুয়া হাওরের ঝুঁকিপূর্ণ ভুরাখালি হামহামিয়ার পানি নিষ্কাশনের এলাকা সুইস গেটের হাওররক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। এনসময় তিনি হাওরে সার্বিক পরিস্থিতির ও কৃষকদের কথা বলে তাদেরকে শান্ত থাকার পরামর্শ দেন এবং যথাসময়ে ধারগুলায় তোলার আহ্বান জানান। পরিদর্শনকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান এবং নলুয়ার হওয়ার পরের কৃষকদের বন্ধু গণমানুষের নেতা হারুন রশীদ হারুন ভাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন তিনি।
Leave a Reply