বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। জগন্নাথপুর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে আলোচনা সভা ও বর্ষপূতির অনুষ্ঠান উপলক্ষে কেক কাটেন অতিথি বৃন্দ। (৬জুন) সোমবার বিকাল ৫টায় জগন্নাথপুর উপজেলা সদরের জহুর ইনস্টিটিউটের হলরুমে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও যায়যায়দিন’র জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ারের সঞ্চালনায় যায়যায়দিন পত্রিকা ১৭ বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর থানার এসআই আব্দুস সাত্তার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, দৈনিক দিনকালের জগন্নাথপুর প্রতিনিধি ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ হিফজুল রহমান তালুকদার জিয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন, জহুর ইনস্টিটিউটের প্রতিষ্টাতা ও শিক্ষক জহিরুল ইসলাম জহুর, জগন্নাথপুর সিঙ্গার শোরুমের ম্যানেজিং ডিরেক্টর আবুল হোসেন মো.ওয়ালি উল্লাহ, সিটি ব্যাংক জগন্নাথপুর শাখার কর্মকতা আব্দুল কাদির, জগন্নাথপুর ব্রাক ব্যাংক এসএমই শাখার কর্মকতা উজ্জল রায় প্রমূখ। আলোচনা সভা শেষে যায়যায়দিন পত্রিকা ১৭ বছরে পর্দাপন উপলক্ষে বর্ষপূতির কেক কাটেন অতিথিরা।
এ সময় সাংবাদিক রনি মিয়া, দুলন মিয়া, জগন্নাথপুর মামুন কাউন্টারের ম্যানেজার রাজিব চৌধুরী, জগন্নাথপুরের বাজার ব্যবসায়ী সুজন আহমদ শুভ, সাইফুল ইসলাম রনি সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
Leave a Reply