স্টাফ রিপোর্টারঃ-
সরকারী অনুদানে নির্মিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও রিসোর্স সেন্টার- এর সম্মানীত দানবীর হাসনাত আহমদ চুনু ও ইকবাল আহমদ নাম সম্বলিত নাম ফলক ব্যবহার করায় জগন্নাথপুরের সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এর নিজস্ব ভূমিতে ১ কোটি ২৫ লাখ টাকা সরকারি অনুদানের মাধ্যমে রিসোর্স সেন্টার নির্মাণ করা হয়। ভবনে বিভিন্ন নাম ফলক সাটানো থাকলেও দেয়ালে খোদাই করা একটি নাম ফলকে রিসোর্স সেন্টার- এর সম্মানীত দানবীর হাসনাত আহমদ চুনু ও ইকবাল আহমদ নাম লিখা রয়েছে। যা দেখে জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সচেতন নাগরিকবৃন্দ হতবাক হন এবং নিন্দা জানিয়েছেন।
ট্রাস্টী হাসনাত আহমদ চুনু জানান, তিনি ট্রাস্টের ভবন নির্মানের জন্য ৪শতক ভূমি দান করেছেন। ভবন নির্মানের পর ভবনের প্রতিটি দেয়ালে দানবীর হিসেবে নাম ফলক ব্যবহারে ট্রাস্টের সাথে চুক্তি সম্পাদন হয়।

প্রসঙ্গত, জগন্নাথপুর- দক্ষিন সুনামগন্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্ঠায় জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার কর্তৃক জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টকে ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এর নিজস্ব ভূমিতে নব-নির্মিত “এডুকেশন রিসোর্স সেন্টার” এর উদ্বোধন করেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
Leave a Reply