মোঃ আলীহোসেন নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জের গোলডুবা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে মাটি বহনকারী টাক্টরের চাপায় সাইফ আহমেদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
সে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হিফজুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের রাবেল মিয়ার ফিশারি থেকে ঠিকাদার, নাসির মিয়া, ও মন্নান মিয়া ট্রাক্টর মাটি নিয়ে একই গ্রামের তোফায়েল মিয়ার বাড়িতে আসছিল।
এলাকা বাসী হতে জানাজায় ডাইভার প্রতিদিন গাড়ী চলন্ত অবস্থায় মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলে।
পুলিশ হতে আরোও জানাজায় গতকাল শনিবার সকালে নিহত শিশু সাইফ মায়ের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। বিকাল ৫.৩০মিনিটের সময় শিশুটি সড়কের পাশে বসা ছিল। এ সময় মাটি বোঝাই করা ট্রাক্টরের ডাইভার একহাত দিয়ে গাড়ী চালিয়ে আসছিল। ট্রাক্টারের নিচে পড়ে শিশুটি আহত হয়।
সাথে সাথে খবর পেয় আহত সাইফকে গুরুতর অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সেখানে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক সাইফ আহমেদ কে মৃত ঘোষণা করেন।
এঘটনায় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোছলেহ উদ্দিন আহমেদ, সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ট্রাক্টরটি আমাদের হেফাজতে রয়েছে এবং শিশুটি মারাগেছে আমরা জেনেছি, তবে পরিবারের সাথে আলাফ আলোচনা চলছে- অবশ্যই গত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply