মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে গত একসপ্তাহ থেকে শিয়ালের কামরে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে শিয়ালের আক্রমন শুরু হওয়ার পর থেকে গ্রামের লোকজন দ্বারা শিয়াল হত্যার কোন খবর পাওয়া যায়নি।
আজ ২১ আগস্ট সোমবার ঐ এলকায় সরজমিনে গিয়ে দেখা যায় গ্রামবাসী অনেকেই লাঠি হাতে চলাচল করতে শুরু করেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালের আক্রমনের শিকার হয়েছেন কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি, ঘুংগিয়ারগাঁও, যুগলনগর, খাশিলাসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা আখলাকুল মিয়া(৩৬), আবুল মিয়া (২৮), সিপন মিয়া (৩১), ঘুংগিয়ারগাঁও গ্রামের সজল দেব নাথ, যুগল নগর গ্রামের রাসেল মিয়া (১৪), শ্যামল দাস(১৪), নিলয় দাস (১২), সুরেন্দ্র দাস (১৩), এবং খাশিলা গ্রামের মিন্টু সেন (৫৪), সেলিম মিয়া (৩৩)। খাশিলা গ্রামের মিন্টু সেন ‘জাতীয় দৈনিক ঢাকা’ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিকে জানান, রবিবার রাতে জরুরী কাজে ঘর থেকে বাহির হলে হঠাৎ একটি শিয়াল এসে আমাকে কামর দিয়ে পালিয়ে যায়। সকলেই জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
Leave a Reply