বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সদস্যের নিকট চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার অলইতলী গ্রামের মৃত আব্দুর নূর এর পুত্র বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী বাদী হয়ে একই এলাকার দুদু মিয়া ও রসিক মিয়ার বিরুদ্ধে গত ১৫/১০/২০২৩ ইং তারিখে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জগন্নাথপুর জোন সুনামগঞ্জ এ মামলাটি দায়ের করেন। মামলা নং ২২২/২০২৩ ইং। বাদী মামলায় উল্লেখ করেন তিনি পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ছিলেন। তিনির দায়িত্বকালীন সময়ে সুনামের সহিত স্কুলের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করিয়া স্কুলের উন্নয়ন করেছেন। পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহরম আলী গংদের বিরুদ্ধে বর্তমান কমিটির সভাপতি বাদী হয়ে ৫ লক্ষ ৫১ হাজার ৭শত টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার বাদী স্কুল কমিটির এমএমসি সভাপতি এডভোকেট মোঃ জামিলুল হক ও সাবেক প্রধান শিক্ষক মহরম আলীর মধ্যে বিভিন্ন শর্ত সাপেক্ষে মামলার আপোষ হয়। কিন্তু মামলায় উল্লেখিত আত্মসাতকৃত টাকা বিদ্যালের ফান্ডে জমা দেওয়া হয় নাই। সাবেক এডহক কমিটির সদস্য গোলাম রব্বানী ৫লক্ষ ৫১হাজার ৭শত টাকা বিদ্যালয়ের ফান্ডে জামা না দেওয়ার কারন জানতে চাইলে দুদু মিয়া ও রসিক মিয়া তাঁর নিকট ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে দুদু মিয়া ও রসিক মিয়া উনাকে হত্যা করিতে উদ্যত হইলে গোলাম রব্বানীর শোর চিৎকার করিলে মামলার স্বাক্ষীরা তাকে আসামীদের হাত থেকে রক্ষা করে। আসামীগন চলিয়া যাওয়ার সময় মামলা মোকদ্দমা করিলে তাকে খুন করার হুমকি দেয়। এছাড়াও গোলাম রব্বান পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের তহবিলে ৫,৫১৭০০ টাকা জমা না হওয়ায় মোঃ জমিলুল হক, রসিক মিয়া, হাজী দুদু মিয়া ও শ্যামল আহমদ আনা মিয়ার বিরুদ্ধে ২৬/১০/২৩ ইং তারিখে আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করেন
বর্তমানে গোলাম রব্বানী আসামীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান। আদালত মামলা তদন্তের জন্য জগন্নাথপুর থানায় প্রেরন করেন।
Leave a Reply